বদর যুদ্ধ - ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ
সৌদি আরবের মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর প্রান্তর অবস্থিত। প্রায় ১৪০০ বছর আগে এই প্রান্তরে এক যুদ্ধ হয় , যাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ‘ ইতিহাস - নির্ণায়ক ’ যুদ্ধ হিসেবে। আশ্চর্যের বিষয় , সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশ নেয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল যে , মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনেও এই দিনটিকে আল - ফুরকান হিসেবে উল্লেখ করা হয়েছে। যার মানে , সিদ্ধান্ত বা রায়ের দিন । মদিনার নবজাতক মুসলিম রাষ্ট্রের জন্য রাজনৈতিক , সামরিক ও অর্থনৈতিকভাবে এই যুদ্ধের গুরুত্ব ছিলো অপরিসীম। মক্কার কুরাইশ নেতা ‘আবু সুফিয়ান’ সিরিয়া থেকে অস্ত্র-সরঞ্জামের বিশাল কাফেলা নিয়ে মক্কায় ফিরছিলো। আবু সুফিয়ানের কাফেলায় এখন পঞ্চাশ হাজার দীনারের মালামাল। বেশিরভাগই অস্ত্রশস্ত্র , এগুলো কিনে আনা হয়েছে সিরিয়া থেকে। মুসলমানেরা মক্কা ছেড়ে মদিনায় পালানোতে কুরাইশরা খুশিই হয়েছিল , কিন্তু সেই খুশি উবে যেতে বেশিদিন লাগে নি। শিগগিরই তারা খেয়াল করলো ইয়াসরিব ( মদিনা...